×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২২৪ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় র‍্যাবের অভিযানে শাহ নেওয়াজ নামে এক যুবককে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ আটক করেছে।

শনিবার (১ জানুয়ারি) রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত আসামি শাহ নেওয়াজ (২৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় র‍্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল অভিযান চালিয়ে  ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ শাহ নেওয়াজ নামে এক যুবককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। আটককৃত আসামি শাহ নেওয়াজের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat