×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ১৯১ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয় 
রাজশাহী ব্যুরো,


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের  রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মোঃ শিমুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

আজ ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার দুপুর ২.৩০ মিনিটে দুর্গাপুর থানাধীন কানপাড়া বাজার মসজিদ মার্কেটের সামনে থেকে  পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালীন সময়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শিমুল ইসলামের বিরুদ্ধে গত ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং- ০২, জি আর নং- ১৩৩/২৪)। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা, এবং পেনাল কোডের১৪৩/৩২৩/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত শিমুল ইসলাম দুর্গাপুর থানার সুখানদিঘি (মাদ্রাসা পাড়া) গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে (সহ-সভাপতি) দায়িত্ব পালন করছিলেন।
গ্রেফতারের পর আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat