×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৯৩ বার পঠিত
জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি 

অদ্য ১৪ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকেল ২.০০ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডেসমাপনী দিনে ভিতরবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তারা সর্বোচ্চ ৭টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ক্ষমতা ও বিজ্ঞান চেতনার প্রদর্শনী,কুইজ প্রতিযোগিতা,লিখিত পরীক্ষা সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। ভিতরবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রকল্প, প্রশ্নোত্তর পর্ব,লিখিত পরীক্ষা এবং উদ্ভাবনী প্রতিযোগিতাসহ একাধিক ইভেন্টে বিশেষ দক্ষতা প্রদর্শন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুল ইসলাম। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

বিজ্ঞান মেলায় ভিতরবন্দ ডিগ্রি কলেজের এমন সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ গর্বিত। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব ফারুক আহমেদ জানান, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের আরও উন্নত প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের জন্য কাজ করে যাব।”

বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে এ মেলা ও অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আয়োজকরা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat