×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৮-৩১
  • ২১০ বার পঠিত
রানা আহাম্মেদ, গাইবান্ধা প্রতিনিধি:

শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। 

নিহতরা হলেন কাসেদ আলী (৪৫) ও তাঁর স্ত্রী আলেমা বেগম। স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘কাসেদ ও আলেমা সকাল থেকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বিলে তাদের আমনের জমিতে নিড়ানির কাজ করছিলেন। বেলা ১১ঃ০০ টা থেকে ১২:০০ টার দিকে প্রচন্ড তাপদহ ও গরমে অতিষ্ঠ হয়ে কাসেদের স্ত্রী তাদের জমির পাশে শেচ পাম্পের টিন আবৃত একটি ঘরে বিশ্রাম নেওয়ার জন্য যান। শেচ পাম্পের ঘরে টিনের বেড়াই হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন।সে সময় বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে টিনের সঙ্গে থাকা আলেমা বিদ্যুৎস্পর্শিত হন। এ সময় তাঁর চিৎকার শুনে বাঁচাতে যান কাসেদ। তিনি আরো জানান বিলটি নির্জন হয় তাদের চিৎকার কেউ শুনতে পারিনি বেলা একটা দিকে স্থানীয় লোকজন তাদের দুজনকে শেচ পাম্পের ঘরের নিকট অচেতন অবস্থায় দেখতে পান। পরে আত্মীয়-স্বজনকে খবর দিলে তাদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয় তবে ধারণা করা হচ্ছে তারা আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে ।

সদর থানার ওসি মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat