×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৮৯ বার পঠিত
জোবায়দুর রহমান জুয়েল, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত ছাত্র-জনতার সুচিকিৎসা, পুনর্বাসন এবং সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মো: শরিফুল ইসলাম উপ-পরিচালক, স্থানীয় সরকার গাইবান্ধা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাদের সুচিকিৎসা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্মারকলিপিতে দাবি জানানো হয় যে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করতে হবে এবং তাদের চিকিৎসা ব্যয় সরকারকেই বহন করতে হবে। একইসঙ্গে আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের পরিবারকে উপযুক্ত সহায়তা প্রদান এবং পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, আন্দোলনকারীদের যে প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না।

স্মারকলিপি প্রদানকালে আন্দোলনকারীরা বলেন, “আমাদের সহযোদ্ধারা জীবন বাজি রেখে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছিলেন। কিন্তু তারা আজও অবহেলিত। এই অবহেলা বৈষম্যকেই আরও তীব্র করবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”

স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

এদিকে আন্দোলনকারীদের এই উদ্যোগকে সাধারণ জনগণ স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat