×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ২০৫ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপর দুইজন আরোহী গুরুতর আহত। নিহত আরফান উপজেলার বহরা ইউনিয়নের ভাবানীপুর গ্রামের রহিম বাদশার ছেলে। 
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) বিকেল সাড়ে  ৫টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ককের শাহজাহানপুর ইউনিয়নে'র তেলিয়াপাড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আরফান মিয়া সহ ৩ জন সাতছড়ি থেকে মাধবপুর আসার পথে তেলিয়াপাড়া ২০ নাম্বার চা বাগান এলাকায় পৌঁছালে চুনারুঘাট অভিমূখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরফান মিয়া ঘটনাস্থলেই মৃত্যু হয় সাথে থাকা দুইজন আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ খবর পেয়ে 
লাশ পুলিশের হেফাজতে নিয়েছে আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat