×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ২১২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় অভিনব কায়দায় পাচারকালে কাভার্ডভ‍্যান ভর্তি দেড় মন গাঁজাসহ দুই মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি  কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর ডুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত আসামিরা হলো কৃষ্ণা সরকার (৩২) চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা ও মো: মামুন মিয়া (২৮) কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আরেফুল ইসলামের নেতৃত্বে একটি দল ডুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী এলাকা বিবিরবাজার থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কমুখী একটি কাভার্ড ভ্যানকে থামিয়ে তল্লাশী করে কাভার্ড ভ্যানের মূল কম্পার্টমেন্টে কিছুই পাওয়া যায় নি৷ কিন্তু কাভার্ডভ্যানের মূল কম্পার্টমেন্টের সাথে পাটাতনের মাপে মিল না হওয়ায় পুলিশের আরও সন্দেহ জাগে। পরে পাঠাতনের নিচে লোহার তৈরি আলাদা কম্পার্টমেন্ট কেটে বের করা হয় দেড় মন গাঁজা।
উপ পরিদর্শক আরেফুল ইসলাম জানান, মাদক কারবারি কৃষ্ণা নিজেই কাভার ভ‍্যানটি চালাচ্ছিলো। তার বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে। গত তিন মাস আগে তাকে একবার গ্রেফতার করা হয় সে আবার জামিনে এসে মাদকের কারবার শুরু করেছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat