×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ১৮৪ বার পঠিত
এম মোহাম্মদ ওমর, শরনখোলা
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী শহীদ তিতুমীর একাডেমিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৫ জানুয়ারি)শনিবার  একাডেমি প্রাঙ্গণে ৮ দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ  রিফাত ইসলাম মিতু । দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আব্দুল মালেক হাওলাদার, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন  বিএনপি সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সাংবাদিক শিক্ষক আব্দুল মালেক রেজা,শহীদ তিতুমীর  একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ বেলায়েত হোসেন,শিক্ষক সাংবাদিক সুজন হাসান,তাফালবাড়ী  বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি,  রাজ্জাক মৃধা প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করে।”
অনুষ্ঠানের শেষে বনভোজনের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা আনন্দঘন পরিবেশে সময় কাটান।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় একাডেমির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat