×
সদ্য প্রাপ্ত:
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ১৭৬ বার পঠিত
মোঃজনি খান মোহনগঞ্জ প্রতিনিধি নেএকোনা
রোজ রবিবার মোহনগঞ্জ  উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  মোহাম্মদ হাদিস মিয়া তালুকদারের অপসারণের  দাবিতে এক মানববন্ধন  অনুষ্ঠিত হয়। সকাল ১০:৩০ মিনিটে মোহনগঞ্জ উপজেলার সমাজ বাজারে সমাজ উচ্চ বিদ্যালয়ের শত শত বর্তমান- প্রাক্তন শিক্ষার্থীদের সাথে অভিভাবক, এলাকার সচেতন নাগরিকগণ এক মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে। তারা রাস্তার  দুপাশে দাঁড়িয়ে হাদিস মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগসহ তার অপসারণের দাবিতে  বিক্ষোভ মিছিল দেখাতে থাকে। মানববন্ধনে শিক্ষার্থী রিয়ামনি, ফৌজিয়া আক্তার, প্রাক্তন  শিক্ষার্থী পারভেজ আহমেদ, অভিভাবক আইনাল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের সাথে


অনৈতিক কাজের কুপ্রস্তাব দেওয়া, জোরপূর্বক প্রাইভেট  পড়ায় বাধ্য করা, নিয়মিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে বাজে ব্যবহার করা সহ নানা অভিযোগ করেন। উল্লেখ্য যে কয়েকদিন আগে অভিযুক্ত শিক্ষক হাদিস মিয়ার এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার  ফোন আলাপ ফাঁস হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ চেয়ে প্রধান শিক্ষকের অফিসের সামনে ভিক্ষুক করতে শুরু করে এবং অপসারণ না করলে তারা আর বিদ্যালয়ে আসবেন না বলে  প্রধান শিক্ষককে হুশিয়ারি দেয়। এরকম উদ্ভূত পরিস্থিতিতে প্রধান শিক্ষক আমিনুল হক সহ, অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ মানবন্ধনে ভিক্ষুককারীদের সাথে একাত্মতা  প্রকাশ করেন। প্রধান শিক্ষক আমিনুল হক কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে হাদিস মিয়া কে বহিষ্কারের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীগণ মানববন্ধন  তুলে নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat