×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ২২৭ বার পঠিত
রাসেল ইসলাম, লালমনিরহাটঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।
‎
‎শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালাচ্ছে। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে"।
‎
‎তিনি আরও বলেন, "দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। নির্বাচনী সহিংসতা বন্ধ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে"। ‎ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদীকে প্রকাশ্য দিবালোকে গুলি ও চট্টগ্রাম-৮ সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অনতিবিলম্ব হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
‎
‎প্রতিবাদ মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার, নির্বাচনী সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
‎জেলা বিএনপির নেতারা জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক না হলে এবং সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat