×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ২১০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ মুনির: ব্রাক্ষণবাড়িয়া সরাইলে মাদক সেবন করে স্বামীর নির্যাতনে আহত স্ত্রী শেখ তানিয়া বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে তানিয়ার সারা শরীরে পিটিয়ে আহত করে ঘরে বন্দি করে রেখেছিল। নিহত তানিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে উজ্জ্বল মৈশানের স্ত্রী ও ৫ সন্তানের জননী। নিহত তানিয়ার বাপের বাড়ি নোয়াগাঁও শেখ বাড়ি মৃত ইনু মিয়ার ছোট মেয়ে। 

নিহতের মেয়ে জয়া বলেন, মঙ্গলবার রাতে নোয়াগাঁও জলিশা ওরশ থেকে মাদক সেবন করে এসে  তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে দাড়ালো অস্ত্র দিয়ে তার মা তানিয়াকে পৈশাচিক ভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় নিহতের ছেলে মেয়েরা বাধা দিলে তাদেরও মারধর করে। পরে তারা   চাচা দাদা কাকাদের কাছে গেলে তারা  কোনো সারা দেয় নাই, পরে জয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করলে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তানিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে। সেখানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat