×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১২৩ বার পঠিত
ফেনী ব্যুরোঃ 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার হয়েছে ফেনীর পরশুরাম উপজেলায়।

শুক্রবার বিকেলে উপজেলার মির্জানগর এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সমর্থনে উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন।

বৈঠকে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ।

সভাপতির বক্তব্যে, দুলাল হোসেন বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। আমাদের দায়িত্ব হলো মাঠে থেকে গণসংযোগ জোরদার করা এবং ভোটারদের পাশে থাকা।”

প্রধান অতিথির বক্তব্যে, আবুল কালাম আজাদ বলেন, “পরশুরামের মানুষ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এসময় স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও গণসংযোগ জোরদারের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat