×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১৫৮ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
ব‍্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার কুমিল্লা ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫৬১জন ভোটারের মধ্যে ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বিভিন্ন কারণে ২৭টি ভোট বাতিল হয়ে যায়। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
কুমিল্লা ক্লাবের কার্যানির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে ১৭টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সহ সভাপতি পদে আলহাজ অধ্যাপক ফারুক আহমেদ, মো. আমীরুজ্জামান ভূঁইয়া ও মো. জামাল খন্দকার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহমেদ শোয়েব সোহেল।
সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হোসেন শাকিল, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আতিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহিরুল হক, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক শাহীন, কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন সুমন, কার্যনির্বাহী ৮টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন (প্রাপ্ত ভোট অনুযায়ী সিরিয়াল), মোহাম্মদ নজরুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মো. মামুনুর রশীদ ভূইয়া,ডা. মো. সফিকুর রহমান, ডা. মো. রাসেল আহমেদ চৌধুরী, মোহাম্মদ জিয়াউল হক লিটু, মো. ফোরকান উদ্দিন হেলাল এবং মো. রেজাউনুর রহমান রেজা ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। নির্বাচন আয়োজন ও তত্ত্বাবধান করেছেন এডহক কমিটির সদস্য ফরহাদ আখতার মো. শাহরিয়ার ও দেলোয়ার হোসেন মানিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat