×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ৯৩ বার পঠিত

রংপুর জেলা প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে রংপুর-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ৭টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে তীব্র ঘন কুয়াশায় সড়ক পিচ্ছিল থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী মোড়টিতে দুটি বাস, একটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এ সময় কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙ্গে গিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বড়দরগা হাইয়ে পুলিশের ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat