×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২০৮ বার পঠিত
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় জেল, জরিমানা পরও বন্ধ হচ্ছে না রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য পুষ। পারুলিয়ার পর এবার গাজীরহাট মৎস্য আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। 
জানা গেছে, রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য মিশিয়ে ওজন বৃদ্ধির প্রক্রিয়া চলছিল গাজীরহাট বাজারে। এ খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে গিয়ে চিংড়িতে অপ দ্রব্য জেলিও সরঞ্জাম ও পুষকৃত ২৫ কেজি চিংড়ি উদ্ধার হয়। পরে গাজিরহাট বাজারের মৎস্য ব্যবসায়ী আলমঙ্গীর হোসেনকে পুষ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গাজিরহাট বাজারের এক মৎস্য ব্যবসায়ীকে পুষ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করে সাজা প্রদান করেও কোন ভাবে থামানো যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুষ। এর আগে গত ১০ ডিসেম্বর পারুলিয়া মৎস্য সেডে অভিযান পরিচালনা করে ২ ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এরপরও মানুষ এমন অপরাধ কর্মকান্ড বন্ধ না করে একই অপরাধ করে যাচ্ছে। 
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগন। পরে জনসম্মূখে জব্দ হওয়া চিংড়ি বিনষ্ট করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat