×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ১৭৪ বার পঠিত

সাইফুল ওয়াদুদ,ষ্টাফ রিপোর্টার :
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ।

আজ রোববার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এর আয়োজন করে।


এসময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ মমিন ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন- ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য ভূল ভাবে প্রকাশিত হওয়ায় জনগণকে প্রতিটি ক্ষেত্র‍ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আগামীতে জাতীকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া এই কমিশনের লক্ষ্য। তাই আসন্ন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী যাতে নির্ভূল ভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সেজন্য সঠিক তথ্য সংগ্রহের আহবান জানান তিনি।


মতবিনিময় সভায়- বাংলাদেশের নাগরিক হিসেবে যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৮ এর পূর্বে তারাই এ ভোটার তালিকা হালনাগাদে তথ্য দিয়ে ভোটার হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ করতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রত্যকে জন্মসনদ, মাতা-পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা মৃত হলে মৃত্যু সনদ, শিক্ষা সনদের ফটোকপি, ওয়ারিশ সনদ, খতিয়ানের ফটোকপি, বিদ্যুৎ বিল, ট্যাক্স রশিদ, বিবাহিত হলে কাবিননামা, প্রবাসী হলে পাসপোর্ট ও ভিসার ফটোকপি, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ ইত্যাদি প্রমাণাদি সরবরাহ করতে হবে। এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat