×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ১৯৩ বার পঠিত
মো.মাসুদ রানা,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোকন মোল্লা (৩৬) নামের এক ট্রাক চালককে পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় ওসি সহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি)সিরাজগঞ্জ আমলী আদালতে রোকন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি পাবনার ফরিদপুর থানার নেছরাপাড়া গ্রামের রহমত মোল্লার ছেলে। 
মামলায়  উল্লাপাড়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও সলঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক,(সাবেক উপ-পরিদর্শক উল্লাপাড়া মডেল থানা), আব্দুস সালাম ও মনসুর রহমান (উপ-পরিদর্শক সলঙ্গা থানা) ও আব্দুল কুদ্দুস (উপসহকারি পরিদর্শক সলঙ্গা থানা)সহ অজ্ঞাত ৯ পুলিশ সদস্যকে আসামি করে সিরাজগঞ্জ আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ মে রাতে রোকন মোল্লা বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া কাওয়াক মোড়ে রাত্রিকালীন ডিউটিরত পুলিশের পিক-আপে ধাক্কা লাগে। এতে উপস্থিত উল্লাপাড়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ট্রাক চালকের দিকে বন্দুক তাক করলে ভয়ে গাড়ি ঘুরিয়ে হাটিকুমরুল(সিরাজগঞ্জ রোড) এর দিকে রওনা হই।পরে পুলিশের পিক-আপ ভ্যানটি আমার ট্রাকের পিছু নিয়ে ট্রাক জব্দ করার জন্য সলঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হককে ফোন করেন পর সলঙ্গা থানা এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণচরায় ট্রাকটি আটক করে চালকে বিবস্ত্র করে পুকুরের পানিতে চোবানো হয়। পুকুর থেকে উঠিয়ে ওসি আসিফ (উল্লাপাড়া) চালক রোকনের ডান পায়ে গুলি করার পর সলঙ্গা থানায় নিয়ে ৩ টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তার অবস্থা আরো অবনতি হলে ঢাকা অর্থপেডিক হাসপাতালে রেফাড করা হয়। শারীরিক সুস্থতার কথা চিন্তা করে রোকনের একটি পা কেটে ফেলা হয়।
মামলার বাদী,রোকন জানান,উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের গুলিতে আমার একটা পা চলে গেছে। আমার উপর পাশবিক নির্যাতনের সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।মিথ্যা মামলায় কারাগারে থাকায় মামলা করতে দেরি হলো। 
এ বিষয়ে অভিযুক্ত প্রধান আসামী উল্লাপাড়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম মুঠোফোনে জানান, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ট্রাক ড্রাইভার রোকন মোল্লা অস্ত্র মামলা সহ একাধিক মালার অভিযুক্ত আসামি। সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হয়রানিমূলক মামলা দায়ের করেছে। 
বাদীর আইনজীবী গোলাম হাদী জানান, সলংঙ্গা থানার আমলি আদালত মামলাটি  সিরাজগঞ্জ পুলিশ সুপারকে রুজু করার আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat