×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ১৭৯ বার পঠিত
মোঃ জনি খান,মোহনগঞ্জ,নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ২২ পিস ইয়াবাসহ সুজাত মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। 
এরআগে শনিবার রাতে উপজেলার মাঘান বাজার এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। 
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 
আটক সুজাত উপজেলার গৌরকান্দা গ্রামের রেহান উদ্দিনের ছেলে। 
পুলিশ জানায়, সুজাত একজন মাদক কারবারি।  দীর্ঘদিন ধরে  মাদক কারবার চালিয়ে আসছিল। গত শনিবার রাতে গোপন সংবাদে মাঘান বাজার এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তাী বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজাতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat