×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ২১১ বার পঠিত
রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এজাজুল হক (৪৫) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।

সোমবার (২৭ জানুয়ারি) ন্যায় বিচার চেয়ে নিজে বাদি হয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা সামিনা বেওয়া। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত বক্তার আলীর স্ত্রী।  

অভিযুক্ত এজাজুল হক একই গ্রামের মৃত সাহের উদ্দিনের ছেলে।  

অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধা সামিনা বেওয়া গত ২৪ জানুয়ারি রাত ৮ টার দিকে পাশে থাকা ভাইয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বৃদ্ধাকে একা চলতে দেখে প্রতিবেশী এজাজুল হক তাকে আটক করে মুখ জড়িয়ে চেপে ধরে পার্শ্ববর্তী নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। এ সময় বৃদ্ধাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। বৃদ্ধা সামিনা বেওয়া বাঁচতে এজাজুলকে ছিটকে ফেলে দৌড়ে পাশ্ববর্তি এক বাড়িতে আশ্রয় নেন। তাকে পুনরায় আটক করতে ওই বাড়ি পর্যন্ত ধাওয়া দিলে বাড়ির মালিককে দেখে পালিয়ে যান এজাজুল হক।  

এ ঘটনায় স্থানীয় ভাবে বিচার প্রার্থী হলে একাধিক বার বৈঠক হলেও কোন সুরাহা না পেয়ে সোমবার রাতে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা সামিনা বেওয়া। থানায় লিখিত অভিযোগ দেয়ায় এজাজুল ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে বৃদ্ধার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। প্রতিবেশীরা এগিয়ে এলে রক্ষা পান বৃদ্ধা সামিনা। অভিযোগ তুলে না নিলে বৃদ্ধাকে বাড়ি ছাড়া করার হুমকী দিয়েছেন বলেও দাবি করেন বৃদ্ধা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত এজাজুল হক।  

স্থানীয়দের দাবি, এজাজুল গ্রামের লম্পট শ্রেণির মানুষ। ইতিপুর্বেও এমন ঘটনা ঘটিয়েছিল। তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা না নেয়ায় বেপরোয়া হয়ে উঠেছে এজাজুল।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনা নিশ্চিত করে বলেন, বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat