×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-০২-০৬
  • ১৩৩ বার পঠিত
মোঃ সুমন খান নিজস্ব প্রতিনিধি  

খাগড়াছড়ি জেলার  গুইমারা রিজিয়নের অন্তর্গত আর্টিলারীর ২০ফিল্ড রেজিমেন্ট সিন্দুকছড়ি জোন বিভিন্ন ধরনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জালিয়াপাড়া শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যুৎ বিহীন পরিবারে মাঝে সোলার প্যানেল, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ঢেউটিন, স্কুল এবং ক্লাবে খেলাধুলার সামগ্রী সহায়তা প্রদান, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই, মসজিদ মাদ্রাসায় সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ আর্থিক সহায়তা, মন্দিরে সহায়তা প্রদানসহ দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা PBGM, NDC, AFWC PSC, G এছাড়াও উপস্থিত ছিলেন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জি।

এ সময় ব্রিগেড কমান্ডার উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat