×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৭
  • ৮৬ বার পঠিত

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:

 সিলেটের জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচিতে তারুণ্য উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই-প্রতিপাদ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব, গৃহস্থলী কাজে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ, পরিষ্কার- পরিচ্ছন্নতা, জুলাই বিপ্লব-২০২৪ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরিকরণ বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল আলম শাওন, উপজেলা প্রকৌশলী (অ: দা:) এস.এম মজিবর রহমান , উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, খলাছড়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব মো. ময়নুল হক, তরুণ সমাজসেবক নাদিম আহমদ ও তরুণ উদ্যোক্তা মাহবুবা আক্তারসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ। দিবসের কর্মসূচির মধ্যে ছিল পরিস্কার পরিছন্নতা অভিযান, বেকারত্ব দূরীকরণ নিরাপদ মাতৃত্ব সংক্রান্ত বিষয় এবং প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণ ও বিভিন্ন শিক্ষা মূলক আলোকপাত করা হয়। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান বলেন- নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আজকে তরুণরাই সামনের দিনের ভবিষ্যৎ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। সকল তরুণদের জন্যেই আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat