×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১০৯ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক: 

১৯৯৭/৯৮ সালের দিকে নড়িয়া উপজেলার র্কীতিনাশা নদির উপরে গোলাম মাওলা ব্রিজ নির্মান করা হয়। ২০১৫ সালে ব্রিজটি ঝুকিপূর্ণ হওয়ার কারনে যান চলাচল শিথিল করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নতুন ব্রিজ নির্মান করার উদ্যোগ গ্রহন করে।

২১-১২-২০১৭ সালে ১৪.৮৭ কোটি টাকায় ১৪৫ মিটার ব্রিজ তৈরি করার জন্য নাভানা কনস্ট্রাকশনকে ঠিকাদার হিসেবে দায়িত্ব দেয়া হয়।
জুন ২০১৯ সালে কাজটি সম্পন্ন করার কথা থাকলে ও সেটি ২০২০ সাল পর্যন্ত মাত্র ৪৫% কাজ সম্পন্ন হয়েছিল।

ডিসেম্বর ২০২১ সালে একই জায়গায় পূর্ববর্তী সেতুর পরিবর্তে গোলাম মাওলা ফ্লাইওভার নামে নতুন ফ্লাইওয়ার নির্মানের সিদ্ধান্ত নেয়া হয় এবং ২৮.৮৬ কোটি টাকার বিনিময়ে কোহিনূর এন্টাপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়। ৩২৭ মিটার দৈর্ঘ্য ফ্লাইওভারটি কাজ জুন ২০২৪ সাল এর মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারী ২০২৫ সাল এখন পর্যন্ত কাজটির ৫০%ও সম্পন্ন হয়নি।

জনগনের দূর্ভোগের কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মানাধীন ফ্লাইওভারের পাশে একটি সরু সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে সেতুটির কাজ প্রায় ৯০ শতাংশ হওয়ার পর বর্ষার সময় একটি বাল্কহেডের ধাক্কায় একটি স্প্যান ভেঙে যায়। বর্তমানে সেই সেতুটির কাজ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে স্থানীয় জনগনের মুখে শোনা যায় যে নির্মাণাধীন ফ্লাইওভারের বাজেটের টাকা প্রায় শেষের দিকে, যে পরিমাণ অর্থ রয়েছে তা দিয়ে নাকি ফ্লাইওভারটির কাজ সম্পন্ন করা সম্ভব নয়। ব্রিজ নির্মানের কাজ শুরু হয় আওয়ামী লীগ সরকারের সময়। তখন নড়িয়া সখিপুর এর এমপি ছিল এ.কে.এম.এনামুল হক শামিম যার অবহেলার কারণে ব্রিজটি নির্মান হয়নি। এতে নড়িয়ার মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে।জনগণের ইচ্ছা ব্রিজটির নির্মাণ কাজ তাড়াতাড়ি শেষ হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat