×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১০৮ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার 


শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিমের মাঠ থেকে ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব জিরা জব্দ করে। এছাড়াও হালুয়াঘাট সীমান্তের সূর্যপুর ক্যাম্পের বিজিবি সদস্য এবং আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা একই দিনে পৃথক অভিযান চালিয়ে আরও প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ব্লেড জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নাকুগাঁও মাঠে ১৯৫ বস্তা ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিরার বস্তাগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে।

এছাড়াও নালিতাবাড়ী সংলগ্ন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কচুয়াকুড়া এলাকা থেকে ৮৩৩ কেজি ভারতীয় জিরা এবং একই উপজেলার আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বুটিয়াপাড়া এলাকা থেকে ২১ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট ব্লেড জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানভীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat