×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১০৪ বার পঠিত

দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা:

দেবহাটার সখিপুর মোড়ে অবস্থিত বীনা কৃষি ভান্ডারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি দপ্তরের কর্মকর্তারা। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল এ অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ তিন কাঠুন বায়োভিট সার জব্দ করা হয়। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারতে পারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিসিআইসি সার ডিলার বীনা কৃষি ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ বায়োভিট সার জব্দ করা হয়। যা আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। একই সাথে গোডাউনে কোন ভাবে মেয়াদ উত্তীর্ণ কোন সার বা কিটনাশক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিল সহ বিভিন্ন  শ্রেণিপেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat