×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ৯৩ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাবুর স্বপন কুমার সরকারের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দ্বীন আলী। 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব দ্বীন আলী বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী ঔষধ বিক্রি করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। তার জন্য খুবই দ্রুত নীতিমালা বাস্তবায়ন করা হবে। 
সেই সাথে তিনি আরও বলেন বিগত আহবায়ক কমিটি পিকনিকের নামে ২১ লক্ষ টাকা, নৃত্য শিল্পী নামে ভাউচার করে ৭০০০০ টাকা, এভাবে বিভিন্ন সময় ভুয়া ভাউচারে প্রায় ৪২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তাদেরকে এই টাকার হিসাব দিতে হবে। প্রয়োজনে তাদের যেখানে পাওয়া হবে সেখানে ধরে  আত্মসাৎকৃত টাকার হিসাব বুজে নেওয়া হবে বলে জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা শুধু ব্যবসা নয়, মানুষের সেবাও করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ান।

 
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার প্রস্তাবিত কার্যকরী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম সহ সকল উপজেলা কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক বৃন্দ।

শ্যামনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি জেলা কমিটির সদস্য দবিরের নেতৃত্বে ১৫/২০ জন সদস্য সভা থেকে বিদ্রোহ করে বেরিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat