×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১১১ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদের ইমামকে কোন ধরনের নোটিশ ছাড়াই অব্যাহতি দেয়ায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা। 
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও মুসল্লিরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অধ্যক্ষের পদত্যাগ ও মসজিদের ইমামের পুনর্বহালের দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা জানান, অধ্যক্ষের এই দপক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তারা বলেন, ইমাম একজন সৎ ও যোগ্য ব্যক্তি ছিলেন এবং তাকে অন্যায়ভাবে সরানো হয়েছে।স্থানীয় মুসল্লিরাও এই বিক্ষোভে অংশ নেন। তারা বলেন, "মসজিদ সবার জন্য উন্মুক্ত।  অধ্যক্ষের এই হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারি না।
এই ঘটনায় কলেজের পরিবেশ উত্তপ্ত ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ঘটনায় কুমিল্লা মহানগরের হেফাজতে ইসলামের সভাপতি মুফতী সামছুল ইসলাম জিলানীর নেতৃত্বে ওলামা মাশায়েক পরিষদ ও সমন্বয়ক সহ বিএনপির নেতৃবৃন্দরা ভিক্টোরিয়া কলেজের ঐতিহ্য ধরে রাখতে মসজিদের ইমামকে পুনঃ বহাল রাখার দাবি ও কলেজ অধ্যক্ষকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে সরে আসতে জেলা প্রশাসক আমিরুল কায়ছারের কাছে স্বারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat