×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১০০ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার 


শেরপুর জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান ও প্রস্তাবিত কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (১০ফেব্রুয়ারি) বিকেলে পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, শেরপুরের আয়োজনে উপজেলার ব্রীজপাড় এলাকায় এই গণশুনানির আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ ভুক্তভোগী এলাকাবাসী। 

উক্ত গণশুনানিতে বক্তারা মহারশি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খনন করে নাব্যতা ফিরিয়ে দেয়াসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান। 
 
গণশুনানিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat