×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ১০৯ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:

"পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়" এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তুফান গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মোঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান লিটুর সঞ্চালনায় তুফান কনভেনশন সেন্টার এন্ড লেক ভিউ রিসোর্টে  প্রধান অতিথির বক্তব্যে রাখেন  নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।এ সময়  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে গাড়িচালক এবং পথচারীদের সচেতন হতে হবে। মালিকপক্ষকে চালকদের জন্য নিয়মিত কর্মশালা (প্রশিক্ষণের) ব্যবস্থা করতে হবে। চালকদের নির্ঘুম রেখে বিরতিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে। প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়, যুদ্ধেও প্রতিদিন এত মানুষ মারা যায় না। আপনার জীবন শুধু আপনার একার নয়, সেটা  আমাদের, আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনার, মা-বাবার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি মহাসচিব
এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহমতুল্লাহ পলাশ, সাবেক ফিফা রেফারী তৈবুব রহমান বাবু, সাতক্ষীরা জেলা (অতিঃ) পুলিশ সুপার আমিনুর রহমান। সাবেক সাতক্ষীরা পৌর মেয়র মোঃ তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম ফারুক, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা পুলক চন্দ্র, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দ্বীন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেন সহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat