×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ৯৭ বার পঠিত

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় (৩১০ কেজি) ওজনের একটি শাপলাপাতা মাছ। অনেকে এ মাছটিকে হাওস মাছ এবং পানপাতা মাছ হিসেবেও চিনে থাকে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে জেলেরা মাছটি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর তীরে বৈদ্যেরবাজার ফিসারীঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে উৎসুক জনতা এসে ভিড় জমায়।

স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রায় ৩১০ কেজি ওজনের মাছটি সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে।

মাছটি পিকআপ-ভ্যানে করে সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার-ঘাট এলাকায় মাছবাজারে নিয়ে আসলে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে ক্রয় করে রাখার পর মাছটি কেটে ৭ শত টাকা কেজিতে বিক্রি করেছি।

সোনারগাঁও উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মেঘনা নদীতে প্রায় ৩১০ কেজি ওজনের একটি হাউস মাছ জেলেদের জালে ধড়া পড়ার কথা শুনেছি। বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রেফিন ফিস বা স্টিং ফিস। তবে এই মাছটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat