×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১৩৫ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ


ভারতের গুজরাটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দার। জানা গেছে, রবিবার ( ২৩ ফেব্রুয়ারি ) বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায়। ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ সূত্রে প্রকাশ, ওই যাত্রীরা গির এলাকা ঘুরে আমেদাবাদে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ২দিন পরেই তাঁদের ঘরে ফেরার ফ্লাইট ছিল বলেও জানা গেছে। চুড়া থানার সাব ইন্সপেক্টর জে এন গামারা জানান, দুর্ঘটনাটি ঘটে লিম্বডি তালুকে নাভি মোরওয়াড় গ্রামের অদুরবর্তী জাতীয় সড়কে। একটি টেম্পো ট্রাভেলার গাড়িতে করে যাচ্ছিলেন ওই যাত্রীরা, তখন ট্রাভেলারটিকে ধাক্কা মারে একটি ডাম্পারে। ধাক্কার তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় ট্রাভেলারটি। মৃতদের মধ‍্যে রয়েছেন ২ জন মহিলা এবং ৩ জন পুরুষ। আহত হয়েছেন আরও ৫ জন। সূত্রের খবর, আহতদের চিকিৎসার জন‍্য স্থানীয় সয়লা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat