×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ১১০ বার পঠিত
ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকের বিরুদ্ধে ক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসীর বিক্ষোভ ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। অদ্য ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাঞ্জুয়ার ভিটা মহল্লায় মাদক ব্যবসায়ীদের অন্তত ৭ বাড়িঘর ভাঙচুর করা হয়।

সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে সেখানে যোগ দেন এসপি (সার্কেল) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সহ উপজেলা যুবদলের কয়েকজন নেতাকর্মী। তাদের যৌথ প্রচেষ্টায় বিক্ষুব্ধ ছাত্র ও জনতাকে শান্ত করা সম্ভব হয়।

তবে এর আগেই বিক্ষুব্ধ জনতা ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা ফিরে যাওয়ার পথে এক মাদক কারবারির মুদি দোকানে হামলা চালিয়ে সেটিতে অগ্নিসংযোগ করে।

ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, "এলাকাবাসীর সহযোগিতা পেলে মাদক কারবারিদের নির্মূল করতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের অবৈধ ব্যবসা চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat