×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ১৮৬ বার পঠিত
এইচ. এম. মোবারক; বাগমারা প্রতিনিধি

রাজশাহীর-৪ (বাগমারা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণা করায় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলাম বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। ভবানীগঞ্জ ইসলামী ফাজিল মাদ্রাসার মূল ফটক থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে পথসভায় মিলিত হয়। 

সভায় ডাঃ আঃ বারী বলেন, ইসলামের আইন প্রতিষ্ঠা করতে গেলে জয়লাভের কোন বিকল্প নেই। আসামী নির্বাচন ঘিরে বাগমারার প্রতিটি এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রচারণা চালাতে হবে। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষ হানাহানি চাই না। শান্তিপূর্ণ ভাবে প্রতিটি অনুষ্ঠান সফল করতে হবে। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।  

এরআগে ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার হলরুমে সংগঠনের পক্ষ থেকে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগমারা উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস আব্দুল আহাদ কবিরাজ, রাজশাহী জেলা নায়েবে আমির আব্দুল খালেক, রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য এফ এম ইসমাইল আলম আল হাসানী, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী সহ অন্যরা। 

সভায় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার রুকনরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় উপজেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে ডাঃ আঃ বারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat