×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ৩৬৯ বার পঠিত
খন্দকার মোহাম্মদ আলী  (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী। 


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলের দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বেলকুচি উপজেলা সভাপতি মাও মো: রেজাউল করিম সিরাজী। 


এসময় সংগঠনের সহ-সভাপতি এম এম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম, এনায়েতপুর থানার সভাপতি আলহাজ্ব মুফতি আলমগীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আমীন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাকমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো: আব্দুল আলীম, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সভাপতি 

আমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 


মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat