×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ৯৩ বার পঠিত
এ.কে পলাশ;কুমিল্লা প্রতিনিধি

নিহত নয়ন (২৩) বগুড়া সদর এলাকার এরুলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত ভোর রাত আনুমানিক ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ভিটা ওয়ার্ল্ডেও সামনের ডিমাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান।
হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত ভোর রাত আনুমানিক ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ডিমাতলী এলাকায় কাভার্ডভ্যান হেলপার নয়ন বিকল হওয়া কাভার্ডভ্যানের চাকা মেরামতের কাজ করছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে নয়ন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নয়নকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়নের মামা রাজু আহমেদ জানান, নয়ন নিজ এলাকায় ইলেকট্রিকের কাজ করতো। একপর্যায়ে সংসারের অভাব ঘুচাতে সে কাভার্ডভ্যানের হেলপার হিসেবে চাকুরি নেয়। দুর্ঘটনার কবলে পড়ে সড়কেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat