×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ১৬৫ বার পঠিত
ফেনী ব্যুরোঃ

ফেনীর সোনাগাজী থানা এলাকার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুরে মঙ্গলবার ভোরে একদল পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ঘটনায় দুই এএসআইসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

 হামলাকারীরা পুলিশের কাছ থেকে একটি শর্টগান, একটি ওয়াকিটকি এবং অভিযুক্ত আসামি জাহেদুল ইসলাম রিপন (৩৮) কে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার চিহ্নিত ডাকাত রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে আছেন এএসআই সাইদুর রহমান ও এএসআই মোফাজ্জেল হোসেন।

পরবর্তীতে মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে রিপনকে পুনরায় গ্রেফতার করে। রিপনের দেখানো স্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতিমধ্যেই ডাকাতি ও অস্ত্র আইনে সহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat