×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ১০৯ বার পঠিত
নাহিদ মিয়া,হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ঋণের টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩০), তার মেয়ে খাদিজা আক্তার (৫) আয়েশা আক্তার (৩)।"

ওসি নুর আলম জানান- ঋণের টাকা নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজা আক্তারের সাথে ঝগড়া হতো স্বামী আব্দুর রউফের। এক পর্যায়ে এক সন্তান নিয়ে স্ত্রী ঢাকার এক আত্মীয়ের বাসায় চলে যান। এতে অভিমান করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও বিষপান করেন। তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ব্যবসা করতেন আব্দুর রউফ। তিনি ব্যবসায় লোকসান খেয়ে হতাশাগ্রস্ত হয়ে পৈতৃক জমিজমা বিক্রি করেন। ঋণ করে পরিবার পরিচালনা করায় স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat