×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১২২ বার পঠিত
মো : খালেদ সাইফুল্লাহ  ,কমলগঞ্জঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজের জন্য পাহাড় থেকে মাটি আনতে গিয়ে টিলা ধ্বসে রিপা বুনার্জী (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। শুক্রবার (১৪ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে এ ঘটনাটি ঘটে।

নিহত রিপা বুনার্জী উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিন লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে পিসি (খালা) জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সাথে বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে বাড়ির কাজের জন্য মাটি আনতে যায় রিপা বুনার্জী। পাহাড়ের নীচে মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ করে মাটি ধ্বসে পড়লে রিপা ও তার পিসি জ্যোতিকা মাঠির নিচে চাপা পড়ে। এসময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে দৌড়ে এলাকায় খবর দেয়। পরে স্থানীয়রা বিকাল পৌনে ৫ টায় টিলার মাটির নীচ থেকে উদ্ধার করলে ততক্ষণে রিপা মৃত্যু হয়। এসময় আশংকা অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের কাজের জন্য মাটি আনতে গেলে টিলা ধ্বসে রিপা বুনার্জী নামে একজনের মৃত্যু হয়েছে ও জ্যোতিকা বুনার্জী নামে একজন আহত হয়েছে। তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat