×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১৬৩ বার পঠিত

সোনালী কন্ঠ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত সিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালি থানার তরিকুল ইসলাম (২৯) ও সেকান্তর হোসেন মিয়া (৫৩), খুলশী থানার মো. আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার মো. শওকত হোসেন বাবুল (৩৫) ও মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার মো. ইমন (৩৪), পাঁচলাইশ থানার মো. আবু হানিফ (২৫) ও মো. শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯) ও মো. আলাউদ্দিন (৩২), বন্দর থানার মো. মুরাদ (৩৫), আকবরশাহ থানার রবিন দাশ (২৭), পতেঙ্গা থানার মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার শওকত হোসেন বাবু (৩৮) ও ইশরাত আশরাফি অপি (২৫) এবং হালিশহর থানার ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat