×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৬
  • ১৩৭ বার পঠিত

রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।


আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ বলেন, আমি জনগণের নিরাপত্তা দিতে এখানে এসেছি। কেউ যদি কারো নিরাপত্তাই বিঘ্ন ঘটায়, তিনি যেই হোক না কেন, তাকে আইনের আওতাই আনবোই। কারণ জনগণের নিরাপত্তা দেয়া আমার সাংবিধানিক দায়িত্ব। 

তিনি আরো বলেন, কোন ক্রিমিনাল যেন নাগরিকের অশান্তির কারণ না হয়। কেউ চুরি, ডাকাতি, ছিনতাই  করার চিন্তা ও যেন না করে। যারা মাদকের সাথে জড়িত তারা যেন সেখান থেকে দূরে থাকে। দুষ্কৃতিকারি যেন মাথাছাড়া দিয়ে না উঠতে পারে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এমনকি কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে আমাদের হাত থেকে রেহায় পাবে না। 


সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আশা করি আপনারা জনগণের পক্ষে  থাকবেন ও জনগণের হয়ে কাজ করবেন। 

সব শেষে ডেভিলদের অতিদ্রুত মানুষ হওয়ার পরামর্শ দেন নবাগত পুলিশ সুপার।


মতবিনিময় সভায় দিনাজপুরের অতিরিক্ত  পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, ডিআই-১ মোঃ লিয়াকত আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat