×
সদ্য প্রাপ্ত:
ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৮০ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলা জেলার লালমোহন উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে লালমোহনের “ওহীর জ্ঞানে বিশ্বোপযোগী নেতৃত্ব তৈরির প্রত্যয়ে” প্রতিষ্ঠিত শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসা।

প্রতিযোগিতায় লালমোহন উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা যাচাই করা হয়। প্রতিযোগিতা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে মোট ৯টি পুরস্কার অর্জন করে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে।

এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং প্রতিষ্ঠানের নিয়মিত সাংস্কৃতিক চর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার ফলে তারা জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে।

ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে আয়োজন করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat