×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ 
অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসানসহ আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানি মামলাকে গনমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক  গণমাধ্যম সুরক্ষা সংস্থা সেন্টার ফর প্রটেক্ট জার্নালিস্ট। গত ১৭ ফেব্রুয়ারী (সোমবার) সংস্থাটির নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর থেকে ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়৷ মার্কিন এ গণমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে৷ 
উল্লেখ্য, 
ব্যাংক খাতে লুটপাট চালিয়ে দেশ থেকে পালানোর পায়তারা করা কুখ্যাত ঋণখেলাপী ও শ্রমিকদের হয়রানিকারী তফরিদ কটন মিলের এমডি সামিউল ইসলামের দেশ  থেকে পালানোর চেষ্টা ও শ্রমিক এবং নারী কর্মীকে হয়রানির তথ্য নিয়ে অগ্রযাত্রায় প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন পাওনাদার ব্যাংক কর্তৃপক্ষ হানা দেয় ঋণখেলাপী সামিউল ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা সামিউলের বিভিন্ন কারখানাও জব্দ করে।  এরই জের ধরে ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টায় আদালতকে বিভ্রান্ত করে,
অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা'র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান ও এসাইনমেন্ট এডিটর কামরুল ইসলাম সহ আরো মোট ৪ সাংবাদিককে আসামী করে গত বছরের নভেম্বরে মানহানি মামলা দায়ের করেন তফরিদ কটন মিলের এমডি কুখ্যাত ঋণখেলাপী শেখ শামিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার। তবে মামলা দায়েরের পর প্রায় ৫ মাস পার হয়ে গেলেও অদ্যবধি অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি ঋণখেলাপী ও জনগণের টাকা লুটপাটকারী প্রতিষ্ঠানটি৷ মূলত সংবাদকর্মীদের প্রতিবেদন প্রকাশের জেরে দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েই ক্ষুব্ধ মনোভাব থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা করে নিজেদের অপকর্ম ঢাকতে চাইছে তফরিদ কটন মিল কর্তৃপক্ষ এমনটাই মনে করা হচ্ছে। ওদিকে তফরিদ কটন মিলে চাকরি করে প্রতারিত,নির্যাতিত, ও হয়রানির শিকার হওয়া শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কুখ্যাত ঋণখেলাপী শেখ সামিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ করলেও এখনও সুবিচার না পেয়ে শঙ্কায় ভুগছেন৷ এ ব্যাপারে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat