×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ১২৩ বার পঠিত
অলিউল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধ 


পটুয়াখালী বাউফলে মসজিদের গ্রিলের সাথে ঝুলন্ত মরেদেহ উদ্ধার।

পটুয়াখালীর বাউফলে মসজিদের জানালার গ্রিলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় আসাদুল রারী (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বড় বাড়ি জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, আসাদুল রারী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গেলে জানালার গ্রিলে ঝুলন্ত মরদেহ দেখতে পান ।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat