×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ৭৮ বার পঠিত
ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি

মাদক ব্যবসায়ীকে এলাকা থেকে উচ্ছেদ করার দাবিতে ২১ ফেব্রুয়ারী জুমা নামাজের পর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌরসভার সাঞ্জুয়ার ভিটা এলাকাবাসী বিক্ষোভে জড়ো হন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন, যা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি সহ্য করতে না পেরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজ প্রতিবাদে নামে।

বিক্ষোভের খবর পেয়ে প্রশাসনের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেল সাড়ে তিনটায় উপজেলা প্রশাসন মিলনায়তনে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এলাকাবাসী স্পষ্টভাবে জানান, তারা চান মাদক ব্যবসায়ী দ্রুত তার বাড়িঘর বিক্রি করে এলাকা ছাড়ুক। তারা বলেন, "আমাদের ছেলে-মেয়েরা মাদকের কবলে পড়ছে, আমরা এই সামাজিক অবক্ষয় আর দেখতে চাই না। প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।"

এলাকাবাসীর দাবি ও ক্ষোভের বিষয়টি গুরুত্বের সাথে শোনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আপনারা শান্ত থাকুন, আমরা দ্রুত এই সমস্যার একটি স্থায়ী সমাধান বের করব। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

এ সময় মাদক কারবারিরা নিজেরাই এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত জানায়।সেই সঙ্গে তারা জানায় আমাদের কিছু দিন সময় দিন,আমরা আমাদের বাড়ি ঘড় সরিয়ে নিবো ও জমি বিক্রি করে দেবো।

উল্লেখিত আলোচনার পর এলাকাবাসী কিছুটা শান্ত হন এবং সভার পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। তবে তারা জানান, যতক্ষণ না মাদক ব্যবসায়ী এলাকা ছাড়ছে বা প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ তারা সতর্ক অবস্থানে থাকবেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও কঠোর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাঞ্জুয়ার ভিটার বাসিন্দারা চান, এলাকা মাদকমুক্ত হোক এবং ভবিষ্যতে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন এ ধরনের অপরাধে লিপ্ত না হয়। প্রশাসনের তৎপরতায় তারা আশাবাদী, দ্রুতই এর সমাধান হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

উল্লেখ্য যে গত ১৯/০২/২০২৫ ইং সন্ধায় মাদক বিক্রিকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে মাদক ব্যবসায়ীদের বিবাদের জের ধরে এলাকাবাসী সম্মিলিতবাবে মাদক ব্যবসায়ীদের বাড়ি ভাংচুর এর ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat