×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ২৪০ বার পঠিত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রুদ্র চন্দ্র সরকার। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রুদ্র চন্দ্র সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়।

সহপাঠীরা বলেন, রুদ্র গত মাসের ২২ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি কুড়িগ্রামে গ্রামের বাড়িতে চলে যান। সেখান থেকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সহপাঠী অর্ণব সরকার বলেন, রুদ্রের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা জানান, তাঁর নিউমোনিয়া দেখা দিয়েছে। কিডনিতেও সমস্যা। সেই সঙ্গে তার ফুসফুসে পানি জমেছে। তাঁকে রংপুরের ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর গত বুধবার রাতে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয় এবং মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat