×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১৫৫ বার পঠিত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ মোবারক হোসেন:


বৈষম্যবিরোধী আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে সংগঠনটির একাংশ। কমিটি গঠনের বৈষম্যের অভিযোগ এনে তারা এ কর্মসূচি পালন করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মহাসড়কটির মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল পালন করেন আন্দোলনকারীরা। এ সময় ৭২ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান তারা। 
অবরোধকারীরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ২১২ সদস্যের কমিটিতে প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। কমিটি বাতিলের দাবি জানানোর কারণে বর্তমান কমিটির নেতারা ৩ আন্দোলনকারীকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তারা। 
এ সময় কেন্দ্রীয় কমিটিকে ত্যাগী ও প্রকৃত কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানান আন্দোলনকারীরা। 
কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন পদত্যাগকারীরা। সেই সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে ৭২ ঘন্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধের হুঁশিয়ারি দেন তারা। 
মহাসড়ক অবরোধের খবরে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস এবং সদর থানার ওসি এস এম আমানুল্লাহ ও ট্রাফিক এডমিন হামিদ  ঘটনাস্থলে উপস্থিত হন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান তারা। এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, সম্প্রতি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ২১২ সদস্যের কমিটি অনুমোদন দেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে এই কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন কমিটির দাবি জানিয়ে আসছে একাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat