×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১২২ বার পঠিত
এম,শামীম চৌধুরীঃ 


বান্দরবান সদরে বলাৎকারের ঘটনায় মো. ওসমান (৪১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাবা জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।

মো. ওসমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান রাজারমাঠ থেকে স্টেডিয়াম এলাকার বাসায় যাওয়ার জন্য রিকশায় উঠেন এক কিশোর।

রিকশাটি ফায়ারসার্ভিস এলাকায় পৌঁছালে চালক ওই কিশোরটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে ওই এলাকার গিরিছায়া গার্ডেন রিসোর্টের ভিতরে নিয়ে যান। সেখানে তাকে বলৎকার করে।

পরে তার কান্নায় স্থানীয়রা এগিয়ে এলে ওসমান পালিয়ে যান। পরে বান্দরবান বাজারের ওয়ালটন মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat