গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে "দৈনিক যায় যায় দিন" পত্রিকার অনলাইন পোর্টালে "জিএমআইটির উদ্যোক্তা তৈরির ফাঁদে মানহীন হারবাল পণ্য বিক্রি" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
জিএমআইটি দীর্ঘদিন ধরে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হিসেবে সুদক্ষ উদ্যোক্তা তৈরি এবং গুণগতমানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে আসছে। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উক্ত প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে, তা নির্জলা মিথ্যা, বিভ্রান্তিকর এবং কোনোভাবেই বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
আমরা বিশ্বাস করি, একটি কুচক্রী মহল আমাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এবং আমাদের সামাজিক, পারিবারিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে ভুল ও মনগড়া তথ্য উপস্থাপন করে এই সংবাদটি প্রকাশ করিয়েছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যা আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।
আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমসহ সকলকে আহ্বান জানাই যে, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই-বাছাই করে প্রকাশ করবেন। একইসঙ্গে, "দৈনিক যায় যায় দিন" পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদকের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলে।
আমরা এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে অবিলম্বে সংবাদটি প্রত্যাহার ও দুঃখ প্রকাশের আহ্বান জানাচ্ছি। অন্যথায়, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।
এ জাতীয় আরো খবর..