×
সদ্য প্রাপ্ত:
ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৯০ বার পঠিত
নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী  ফটোস্ট্যাট ব্যবসায়ী ও ধামইরহাট বাজার বনিক সমিতির সদস্য কামাল হোসেন( ৫৫) নামের এক ব্যক্তির  
২৬ ফেব্রুয়ারী সকাল ৭.৩০ মিনিটে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই দুর্ঘটনা  ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী  জানায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন মোটরসাইকেলযোগে তার  গ্রামের বাড়ি আত্রাই যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে বিপরীত দিক থেকে পিকনিকের উদ্দেশ্যে আসা  হানি (ঢাকা মেট্রো-ব১৪-৫৫৯২)নম্বরের  পরিবহনের একটি  বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী কামাল হোসেন ঘটনার  স্হানেই  মৃত্যু বরণ করেন।
তার পারিবারিক সূত্রে জানা যায়  নিহত কামাল হোসেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। বর্তমানে কামাল হোসেন ধামইরহাট পৌরসভার উত্তর চকযদু আদর্শ পাড়ায় নিজ বাড়িতে স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে  বসবাস করছিলেন।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম দুর্ঘটনা সম্পর্কে বলেন আমরা  ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশ পুলিশ হেফাজতে নেযা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat