×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৮৫ বার পঠিত
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ ,ছাদিকুর রহমান স্বাধীন খাঁন:



আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ।

সভায় উপস্থিত ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধি আসন্ন রমজান মাসে শহরের সার্বিক নিরাপত্তা, পণ্যের কৃত্রিম সংকট রোধ, পুলিশের টহল জোরদারকরণ, অবৈধভাবে ফুটপাত দখল, যানজট নিরসন, শহরে ট্রাক প্রবেশের সময় নির্ধারণ, রাস্তার পাশে মাছ বিক্রি বন্ধকরণ এবং টাকা বহনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ তার বক্তব্যে জানান, জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শহরের গুরুত্বপূর্ণ মার্কেট ও পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে। ছিনতাই ও চুরি প্রতিরোধে দিনে ও রাতে নিয়মিত টহল ডিউটি চালু থাকবে এবং সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। তিনি সাধারণ জনগণকে ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করবে এবং রমজানে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও নজরদারি রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন। 

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অফিসার ইনচার্জ (সুনামগঞ্জ সদর মডেল থানা) মো. আবুল কালাম, ডিআইও-১ মো. আজিজুর রহমান, ওসি ডিবি মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়াসহ সুনামগঞ্জ জেলার স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সেক্টরের ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat