×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১২৯ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড় প্রতিনিধি:


পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোষ্টগার্ড। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বেলা বারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।
 
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে লেম্বুর বন সংলগ্ন সাগর পথে পাচারকালে ১টি মাছধরা ট্রলার থেকে ১টি বস্তাবর্তি ১ লাখ পিস এবং ওই বন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বস্তা ভর্তি আরও ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন  (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্তাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯)। আটকৃত পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা। 

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা এবং সমু্দ্র মোহনায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ আরও লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের হৃদয় স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লে. কমান্ডার মো. তানভীর আজবাল সাংবাদিকদের বলেন, সারাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথবাহিনী অভিযান ডেভিল হ্যান্ট অপারেশনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এবং লেম্বুর বন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat